
এককালীন এক্সিট সুবিধার পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় এক বছর বাড়ানোর দাবি জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচির নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন।
এতে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, গত দুই বছর পোশাক খাতে করোনাভাইরাসের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক প্রতিষ্ঠানে তারল্য সংকট দেখা দেওয়ার ফলে দেশি শিল্প উদ্যোক্তারা হতাশ হয়ে পড়েছেন। এককালীন এপিট সুবিধা পাওয়া অনেক প্রতিষ্ঠান সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে পারেনি। এ অবস্থায় এ সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় আরও এক বছর বাড়ানো প্রয়োজন। এতে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান এবং ব্যাংক উভয় পক্ষই উপকৃত হবে। অর্থনীতির গতি বৃদ্ধি পাবে এবং খেলাপি ঋণ কমবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ মে ঋণ পরিশোধে এককালীন এপিট বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় একজন গ্রাহকের কাছে ব্যাংকের সমুদয় পাওনা এক বছরের মধ্যে পরিশোধের জন্য সুদ মওকুফসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।
বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে আরও যেসব দাবি জানানো হয় সেগুলোর মধ্যে রয়েছে-তৈরি পোশাক খাতের কোনো ব্যবসায়ী গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা বন্ধ না রাখা, প্রণোদনার ঋণ পরিশোধে সময় বাড়ানো, রপ্তানির বিপরীতে হয়রানিমুক্ত নগদ সহায়তা নিশ্চিত করা ইত্যাদি।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত