
ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ যে সুবিধা ছিল, সেটি প্রত্যাহারের ঘোষণার দুই দিন পরই বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ব্যবসায়ী নেতারা কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে আলোচনার পর ছোট ব্যবসায়ীদের মতোই বড় ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘২৫ শতাংশ পরিশোধ করে ঋণ নিয়মিত করার যে সুবিধা ছিল, সেটা ১৫ শতাংশ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে অনেকে এ সুবিধা নিয়ে ঋণ নিয়মিতকরণ করেছে।’
এর আগে বুধবার ( ২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
ওইু সার্কুলারে বলা হয়েছে, ‘ঋণ/বিনিয়োগ পরিশোধের ক্ষেত্রে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে প্রদেয় কিস্তিগুলোর ন্যূনতম ২৫ শতাংশ পরিশোধ করা হলে এ সময়ে ঋণ/বিনিয়োগগুলো বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তবে কোভিড-১৯ মহামারিকালীন সিএমএসএমই খাতের ঋণ/বিনিয়োগগ্রহীতারা অধিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং এই খাতে কর্মরত কর্মবল বহাল রাখার লক্ষ্যে সিএমএসএমই খাতে বিতরণকৃত ঋণ/বিনিয়োগের বিপরীতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় অর্থের ২৫ শতাংশের পরিবর্তে ন্যূনতম ১৫ শতাংশ চলতি ডিসেম্বর মাসের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে উক্ত সময়ে ঋণ/বিনিয়োগ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হলো।’
এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ পরিশোধ করলেও খেলাপি হবে না— এই সুবিধা কেবল সিএমএসএমই খাত, অর্থাৎ ছোট উদ্যোক্তারাই পাবেন।
- ১বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৩কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৪কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৫মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৬মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৭মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৮জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৯দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১০হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৭চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত





পাঠকের মতামত