
এইচএসসি ও সমমানের তৃতীয় দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার। এ দিন অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়াও অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ২৭০ জন শিক্ষার্থী। আর
বৃহস্পতিবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, ওই বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে।
আজ সাধারণ আটটি বোর্ডে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯ লাখ ৯ হাজার ২২৬ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৪৫৯ জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিল ১. ২৪ শতাংশ। বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫ হাজার ১৩৩ জন। অনুপস্থিত ছিল তিন হাজার ৩৩০ জন। এই বোর্ডে অনুপস্থিত হার ৪.২৪ শতাংশ। কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩ হাজার ৬৪৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ তিন হাজার ১৬৫ জন। অনুপস্থিত ছিল ৪৮১ জন। অনুপস্থিতির হার ছিল ২.০৯ শতাংশ। বহিষ্কার হয়েছে ১৬ জন।
এম পি
- ১৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ২পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৩হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৪রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৫সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৬ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ১০কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত