
দেশে গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ৮৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৫২ জন।
শনিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৪৭টি প্রতিষ্ঠানে ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো এক হাজার ৮৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে।
আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০ জন। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে।
বয়সভিত্তিক বিশ্লেষণে- ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে এক জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে দুই জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আরো ২৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৬ হাজার ৪৮৬ জন সুস্থ হলেন।
- ১সূর্যের আলো কম পেলেও টিকে থাকে যেসব গাছ
- ২বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া
- ৩রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৬যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ৭আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৯কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ১০সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত