প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১১:৩৪ এএম , আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১১:৩৬ এএম

পীযূষ কান্তি বড়ুয়া
দ্রব্যমূল্যে ভূতের আছর

তেল গিয়েছে মহাশূন্যে
দামের রকেট চড়ে
তেলবাজের এই বাংলাদেশে
তারাই পকেট ভরে।

চিনি পেলো এ প্লাসের
গৌরব তার মূল্যে
ডিমের দামে অশ্রু নামে
ফড়িয়ার আনুকূল্যে।

গুঁড়ো সাবান আজ বনেদী
তেলের মতোই দামি
বাজার যাওয়ার মাঝপথে দাম
শুনলে ততোই ঘামি।

মধ্যবিত্তের অর্থনীতি
গুমরে ডাকে কেঁদে
বাণিজ্যে আজ ভূতের আছর
হাত-পা রাখে বেঁধে।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআই’র রিপোর্ট গত বছরের তুলনায় এবার খাদ্যপণ্যের দামে বাড়তি চাপ

আন্তর্জাতিক ভূ-রাজনীতি আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশের নিত্যপণ্যের বাজার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার রেশ ধরে ...

ইলিশ, প্রকৃতি ও জীবন সংগ্রামের উপাখ্যান: হাবিবুর রহমানের নতুন বই ‘টেল অব হিলশা এন্ড এ বয়’

বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ শুধু ঋতুর পরিবর্তন নয়, এটি ...

আইপিও তহবিলে অনিয়ম একমি পেস্টিসাইডসের, ব্যবসায় লোকসান হলেও লাগামহীন শেয়ারদর

আইপিও তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম, প্রসপেক্টাসে ঘোষিত সমসূচি না মানা, তহবিল ব্যবহারে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ...

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “পোটেনশিয়ালস অব অ্যাগ্রোফরেস্ট্রি ফর ...