
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। এর মধ্যে ইসলামী ধারার কয়েকটি ব্যাংক একেবারে ধসে পড়েছে। চরম তারল্য সংকটের কারণে সরকার এখন ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কয়েকটি ব্যাংকের অবস্থা ভাল থাকায় গত মে মাসের তুলনায় জুন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত বেড়েছে ২ দশমিক ১৮ শতাংশ। তবে এক বছরের ব্যবধানে শরীয়াহ ভিত্তিক পরিচালিত ১০টি ব্যাংকের আমানত কমেছে ১ দশমিক ২৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের মে মাস শেষে শরীয়াহ ভিত্তিক ১০টি ব্যাংকের আমানত ছিল ৩ লাখ ৮৪ হাজার ৬৯৪ কোটি টাকা। আর পরের মাস জুন শেষে ব্যাংকগুলোর আমানতের স্থিতি দাড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৭৯ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে ব্যাংকগুলোর আমানত বেড়েছে ৮ হাজার ৩৮১ কোটি টাকা বা ২ দশমিক ১৮ শতাংশ।
এছাড়া, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর আমানতের স্থিতি দাড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৭৯ কোটি টাকা। আর গত বছরের একই সময়ে ব্যাংকগুলোর আমানতের স্থিতি ছিল ৩ লাখ ৯৮ হাজার ৭৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শরীয়াহ ভিত্তিক ১০টি ব্যাংকের আমানত কমেছে ৪ হাজার ৯৯৪ কোটি টাকা বা ১ দশমিক ২৫ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে শরীয়াহ ভিত্তিক ১০টি ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ৬৬ কোটি ডলার। আর চলতি বছরের জুন মাসে ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬১ কোটি ডলার।
সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় কম এসেছে ৫ কোটি ডলার বা ৭ দশমিক ৩২ শতাংশ।
তথ্যানুযায়ী, চলতি বছরের মে মাসে ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বিল পরিশোধ হয়েছিল ১১১ কোটি ডলার। আর পরের মাস জুনে ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বিল পরিশোধ করা হয়েছে ৮৮ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোর আমদানি বিল পরিশোধ কমেছে ২৩ কোটি ডলার বা২০ দশমিক ৯৬ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, শরীয়াহ ভিত্তিক ১০টি ইসলামী ব্যাংকের মাধ্যমে আসা রপ্তানি আয়ও কমেছে। চলতি বছরের মে মাসে ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছিল ৭২ কোটি ডলার। আর পরের জুনে ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছে ৬৮ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় কমেছে ৪ কোটি ডলার বা ৫ দশমিক ২৬ শতাংশ।
এএ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত