
ধনরত্ন নিরাপদ রাখার জন্য মাটির তলায় লুকিয়ে রাখার গল্প নতুন নয়। শুধু এশিয়ার দেশে নয় সুদূর নেদারল্যান্ডসেও এই ঘটনা ঘটে। সেক্ষেত্রে মাটি খুঁড়ে সোনার গয়না পাওয়া গেলে অবাক হওয়ারই কথা। সম্প্রতি এক ইতিহাসবিদ মাটির তলা থেকে খুঁজে পেয়েছেন সোনা এবং রূপার গয়না, যার সম্মিলিত ওজন প্রায় কয়েক কেজি।
লরেঞ্জো রুইজটার নামে এই ইতিহাসবিদ বৃহস্পতিবার চারটি সোনার কানের দুল, দু্ইটি সোনার পাতা এবং ৩৯টি সোনার কয়েন উদ্ধার করে জমা দেন নেদারল্যান্ডসের জাতীয় জাদুঘরে। ২৭ বছর বয়সি লরেঞ্জো জানান যে তিনি ১০ বছর বয়স থেকেই গুপ্তধন খোঁজায় আগ্রহী। ২০২১ সালে, প্রথম তিনি এই মূল্যবান সম্পদ আবিষ্কার করেন নেদারল্যান্ডসের হুগউড শহরে।
লরেঞ্জোর কথায়, ‘একটি মাত্র মেটাল ডিটেক্টর দিয়েই এই সম্পদের খোঁজ পাই আমি।’ এই বিপুল সম্পদ উদ্ধার করে খুশি লরেঞ্জো। ঐতিহাসিক দিক থেকে এই সম্পদ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিপুল সম্পদ যে তার হাত দিয়েই আবিষ্কৃত হবে এমনটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। পাশাপাশি, সম্পূর্ণ উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত তিনি কাউকেই কিছু জানাতে পারেননি।
কিন্তু সমুদ্র উপকূলের এই শহরে মাটির তলায় এত সোনা রূপোর গয়না এলো কীভাবে? আনুমানিক ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে পশ্চিম ফ্রাইসল্যান্ড এবং হল্যান্ডের মধ্যে ওলন্দাজ সাম্রাজ্য বিস্তারকে কেন্দ্র করে একটি যুদ্ধ হয়। সম্ভবত, সেই যুদ্ধের সময়েই হুগউড শহরের মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল এই ধনরাশি; এমনটাই অনুমান ডাচ ইতিহাসবিদের।
আপাতত, নেদারল্যান্ডসের জাদুঘরে তার উদ্ধার করা সম্পদগুলো প্রদর্শনের জন্য দিলেও আসল মালিকানা তারই থাকবে এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লরেঞ্জো।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত