
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘জেন্ডার চ্যাম্পিয়ান ইন এশিয়া ২০২০’ পুরস্কার অর্জন করেছে প্রাইম ব্যাংক। একইসঙ্গে এডিবি প্রাইম ব্যাংককে ‘বেস্ট গ্রিন ডিল’ পুরস্কারেও ভূষিত করেছে।
এডিবি’র ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) পুরস্কার এশিয়ার ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। জেন্ডার সমতা ও টেকসই অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এডিবি প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে।
এটি প্রাইম ব্যাংকের জন্য অসাধারণ এক অর্জন, কারণ এডিবি’র ৬৭ সদস্য দেশের প্রতিযোগী প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ পুরস্কার অর্জন করেছে।
বুধবার সিঙ্গাপুরে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এডিবি টিএসসিএফপি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
পুরস্কার অর্জন সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ‘জেন্ডার বৈচিত্র্যতা ব্যাংকের করপোরেট সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে আছে। আমরা নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে চাই, কর্মক্ষেত্রে জেন্ডারের সমতা ও বৈচিত্র্য নিশ্চিত করতে চাই।’
এডিবি’র এই পুরস্কার আমাদেরকে জেন্ডার সমতা ও টেকসই অর্থায়নের ক্ষেত্রে আরও নতুন নতুন মাইলফলক অর্জনে অনুপ্রেরণা যোগাবে, বলেও যোগ করেন তিনি।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত