প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০ ৯:২৩ পিএম , আপডেট: ডিসেম্বর ২০, ২০২০ ১১:১২ পিএম

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে পঞ্চগড়ের বোদায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। রোববার ২০ ডিসেম্বর, ২০২০, এনআরবিসি ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ৮১ তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো.ওয়াহিদুজ্জামান সুজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোদা বাজার বণিক সমিতির সভাপতি আজহার আলী ও ব্যবসায়ী মো. আব্দুল হান্নান শেখ।

অনুষ্ঠানে ব্যাংকের পঞ্চগড় হাইওয়ে শাখার ব্যবস্থাপক মো. রাকিব উল হাসান, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ’র ফি আদায়, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও , গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এনআরবিসি ব্যাংক নিয়ে এসেছে অ্যাপ সুবিধা ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া, এনআরবিসি প্লানেট অ্যাপ ব্যবহার করে গ্রাহক সহজেই যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ...

মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বদিউর রহমান, ইসি চেয়ারম্যান সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান। ...