ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ৪, ২০২৬ ৯:৩৮ পিএম

এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এতে ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীতে এনআরবিসি ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র (এইচআরটিডিসি)-তে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এবং এসএমই, মাইক্রো ও এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভুঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুসনে আরা শিখা বলেন, দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা গড়ে তোলা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের লক্ষ্য এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে উদ্যোগ বাস্তবায়নের জন্য ঋণ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, তরুণ উদ্যোক্তাদের সঠিক জ্ঞান, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার সঙ্গে যুক্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল এবং উদ্ভাবনী উদ্যোগ পরিচালনার বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...