
রাজধানীর মিরপুর ৬ নম্বরে সি ব্লকের ২ নাম্বার রোডে নিজ বাসার সামনে গত ২৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে চায়ের আড্ডায় বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন যুবদল নেতা এম নূরে আলম চৌধুরী। আলোচনায় ছিলো কোটা সংস্কার আন্দোলনসহ দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু। তবে কোন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তিন ব্যক্তি এসে নূরে আলমকে তুলে নিয়ে যায়। এসময় তুলে নিয়ে যাওয়া ব্যক্তিরা নিজেদের পল্লবী থানায় কর্মরত পুলিশ সদস্য বলে দাবি করেন।
নূরে আলম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, গত ২৯ জুলাই রাত সাড়ে আটটার দিকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা জামাতের সঙ্গে জড়িত থাকার কথা বলে আমাকে তুলে নিয়ে যায়। মূলত আমরা যখন গল্প করছিলাম তখন পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের এক নেতা আমার বিষয়ে পুলিশকে তথ্য দেয় আমি জামায়াতের লোক। পুলিশ আমার মোবাইলে বিএনপির কিছু ছবি দেখে আমাকে আটক করে।
তিনি আরও বলেন, আমাকে যারা আটক করেছিলো তাদের তিনজন পল্লবী থানার এসআই, একজন সিপাহি ও তাদের সঙ্গে আরেকজন সোর্স ছিলো। তাদের নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলা কিছু কথা আমি শুনতে পাই। তারা বলছিলো, আমাকে এনকাউন্টার করবে। এমন কথা শুনে ভয় আর আতঙ্কে কলিজা শুকিয়ে আসতে থাকে। তখন বারবার স্ত্রী-সন্তানের কথা মনে পড়ছিলো। আমাকে মেরে ফেললে আমার সন্তানদের কী হবে?
পরবর্তীতে ঘুরতে-ঘুরতে আমাকে বিহারী কলোনির দিকে নিয়ে যায় তারা। এসময় হঠাৎ পথে দেখা হয় বন্ধু আল আমিন বাবুর সঙ্গে। বাবু তাদের থামিয়ে দেয়। বাবু তাদেরকে বুঝানোর চেষ্টা করে বলেন- ‘দেখেন ও এখানকার দীর্ঘদিনের ব্যবসায়ী। আপনারা ভুল করছেন।’ তারা বাবুকে গালি দিয়ে বলে- ‘তোর বন্ধুকে ছাড়িয়ে নিতে চাইলে বিশ লাখ টাকা লাগবে। এভাবে দরকষাকষি করতে করতে দশ থেকে পাঁচ লাখ টাকায় নামে। আমি তাৎক্ষণিক এক লাখ টাকার ব্যবস্থা করে দেই। তবে সেই সময় আমার পেরেশানি দেখে বাবু বললো, টেনশন করিস না। বাসায় যা বাকিটা আমি দেখতেছি। পরবর্তীতে আরো টাকা দিয়ে বাবু আমাকে প্রাণে বাঁচায়।’
উল্লেখ্য, এম নূরে আলম চৌধুরী দীর্ঘ ২৫ বছর ধরে ঢাকার মিরপুরে ব্যবসা করছেন। এক সময় তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর পোঁয়া গ্রামে। নূরে আলম বর্তমানে মানসিকভাবে অসুস্থ। মৃত্যু আতঙ্ক এখনও তাকে তাড়া করে ফিরে।
এসকে
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৬কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত