প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৪ ৭:৪৩ পিএম , আপডেট: জুন ৪, ২০২৪ ১১:৩৮ পিএম

আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে সুষম ও গণমুখী বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা যায়, আগামী ৪ ফেব্রুয়ারি এনবিআরের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আয়োজন শুরু হতে যাচ্ছে। ৫ ফেব্রুয়ারি ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত হবে প্রাক-বাজেট আলোচনা। ধারাবাহিক আলোচনা চলবে ৭ মার্চ পর্যন্ত।

গত ২৮ জানুয়ারি ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাবনা চায় এনবিআর।

দেশের সব চেম্বারস ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ৮ ফেব্রুয়ারির মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দিতে বলা হয়। একই সঙ্গে একটি সফটকপি ই-মেইলে পাঠাতে বলে এনবিআর।

এ বিষয়ে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, সরকারের রাজস্ব আহরণে বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের সমিতির করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে এনবিআরের বাজেট প্রস্তাব আহ্বান করেছে। এর মাধ্যমে সবার সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একইসঙ্গে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে বলে মনে করি।

এনবিআর জানায়, বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল nbrbudget2024@gmail.com প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব এস এম সোহেল রহমান বরাবর পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...

ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে আর্থিক সেবা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মানুষের সেবা ...

বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, আন্তরিক সহযোগিতা ...