ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২২, ২০২৬ ৬:৫৯ পিএম

এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. এইচ. এম. শহীদুল ইসলাম বারাকাতি।

এতে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার।

এছাড়া সভায় শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং ইভিপি ও শরী‘আহ্ সেক্রেটারী আবুল কাসেম মো. ছফিউল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় এনসিসি ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন আমানত ও বিনিয়োগ সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন দেওয়া হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...