ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ৭, ২০২৬ ৯:৩৩ পিএম , আপডেট: মে ৭, ২০২৬ ৯:৩৭ পিএম

এপ্রিল মাসের ২৬ কর্মদিবসে ১ হাজার ১৪৪ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

সেই সঙ্গে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে চার মাসে প্রায় ৫২৩ কোটি টাকার ‘ক্যাশ রিকভারি’ বা খেলাপি ঋণ আদায় করেছে ব্যাংকটি।

প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর অংশ হিসেবে এই ‘মাইলফলক’ অর্জন করেছে তারা।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনলাইনে আয়োজিত এক বিশেষ সভায় এই তথ্য জানানো হয়। সভায় ব্যাংকের কর্মীর ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, অমলেন্দু রায়, এস এম ওয়ালি উল মোর্শেদ, মোহাম্মাদ আল-আমীনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায়।

আরিফুর রহমান বলেন, এই অর্জন প্রমাণ করে যে প্রিমিয়ার ব্যাংক সবসময় গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।

মনজুর মফিজ বলেন, মাত্র ২৬ দিনে এই অসাধারণ সাফল্য আমাদের টিমওয়ার্ক, গ্রাহক সেবা এবং লক্ষ্যভিত্তিক পরিকল্পনার ফল। আমরা ভবিষ্যতেও একই উদ্যমে কাজ করে ব্যাংকের উন্নয়নকে আরও গতিশীল করব।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা

দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশনা ...