
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০২১-২০২৩ মেয়াদের জন্য সহ সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবউল্লাহ ডন।
নির্বাচিত হয়ে ডন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ অর্জনের জন্য এফবিসিসিআই তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চালিয়ে যাবে।
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২,২২৭ ডলারে উন্নীত হয়েছে। বিগত ২ বছরে যেখানে বিশ্বের অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের মাথাপিছু আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬.৬৬%। আমাদের জিডিপি বর্তমানে ৩৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, বিগত ১২ বছরে যার প্রবৃদ্ধি প্রায় ২৪৫%। আমাদের প্রায় ৭৮% রফতানি হয় ইউরোপ ও উত্তর আমেরিকায়। আগামীতে আমাদের রফতানি বাড়াতে হলে নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে, যার জন্য এফবিসিসিআই কাজ করে যাবে।
হাবিবউল্লাহ ডন সিআইএস-বিসিসিআই জয়েন্ট চেম্বারের সভাপতি এবং ইতোপূর্বে তিনি বারভিডার তিন মেয়াদের জন্য নির্বাচিত সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সফল ব্যবসায়ী, যিনি এএম গ্রুপের চেয়ারম্যান। এএম গ্রুপ ইতোমধ্যে বেশ সাফল্য অর্জন করেছে, গ্রুপের ব্যবসা পরিধি ও বিনিয়োগ ছড়িয়ে পড়েছে অটোমোবাইল, অ্যাভিয়েশন, হিউম্যান রিসোর্স, আইসিটি, কন্সট্রাকশন, রিটেল ফুড, এগ্রো ও লেদার সেক্টরে।
হাবিবউল্লাহ ডন বাংলাদেশের তৃতীয় প্রজন্মের ব্যাংক, এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক। তার নেতৃত্ব দেশের ক্রীড়াঙ্গনেও সক্রিয়। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির উপদেষ্টা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত