
বাংলাদেশে তৈরি পোশাক, খাদ্যপণ্য, প্রক্রিয়াজত শিল্পসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের আহবান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।
সোমবার ( ২৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
এসময় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। তখন শুল্কমুক্ত সুবিধা বন্ধ হলেও পণ্যের ন্যায্য দাম পাওয়ার অনেক সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট যায়গা। আমাদের একটি বড় বাজার রয়েছে । এখানে বিনিয়োগ করলে ব্যাবসায়ীরা রফতানি করার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেও ভালো দাম পেতে পারেন।
এসময় তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান হুলিয়া গেডিক বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যাবসা বাড়ানোই তুরস্কের লক্ষ্য। পারস্পরিক সহায়তা বাড়িয়ে দুই দেশের বাণিজ্য ২ বিলিয়ন ডলারে বৃদ্ধি করা সম্ভব ।
এসময় উভয় দেশের শক্তিশালী ও সম্ভাবনাময় খাতে পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন অনুষ্ঠানে উপস্থিত ব্যাবসায়ী নেতারা।
- ১মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ২জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৩দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৪হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৫বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৬অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৭বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৮পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৯শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ১০রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০ভারত থেকে আসছে ১৯ রেল কোচ





পাঠকের মতামত