
পাকিস্তান সুপার লিগের আসন্ন প্লে-অফ পর্বের ম্যাচগুলো থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পেশোয়ার জালমির ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তার জায়গায় ল্যাঙ্কাশায়ার সতীর্থ সাকিব মাহমুদকে দলে ভিড়িয়েছে পেশোয়ার।
করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়ার আগে পিএসএলের ২০২০ সালের আসরে ৭ ইনিংস খেলে ১০৮ রান করেছিলেন লিভিংস্টোন। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে প্লে-অফ পর্বেও খেলার কথা ছিল তার। কিন্তু ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের দলে ডাক পাওয়ায় পিএসএল থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি।
এখন ২৭ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটসম্যান লিভিংস্টোনের পরিবর্তে ইংল্যান্ডেরই ২৩ বছর বয়সী পেসার সাকিবকে দলে দিয়েছে পেশোয়ার। যদিও লিভিংস্টোন ও সাকিবের খেলার ধরন পুরোপুরি আলাদা, তবু স্লিঙ্গিং অ্যাকশনে বোলিং করা সাকিবের কাছ থেকে সেরাটা পাওয়ার আশাই করছে পেশোয়ার।
দেশের বাইরে সাকিবের এটিই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে অনেকটা বিস্ময়করভাবেই বাদ পড়েছেন তিনি। জাতীয় দলের নির্বাচক পরিষ্কারভাবেই বলেছেন, দক্ষিণ আফ্রিকায় খেলার সুযোগ পেতেন না সাকিব। তাই তাকে স্কোয়াড বা রিজার্ভে রাখা হয়নি।
যার ফলে পিএসএল খেলার সুযোগটা পাচ্ছেন সাকিব। তিনি ছাড়াও ইংল্যান্ডের আরও পাঁচ ক্রিকেটার থাকছেন পিএসএলের প্লে-অফে। তারা হলেন অ্যালেক্স হেলস (করাচি কিংস), সামিত প্যাটেল (লাহোর কালান্দার্স), রবি বোপারা, অ্যাডাম লিথ ও জেমস ভিনস (তিনজনই মুলতান সুলতানসে)।
করাচিতে আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর হবে পিএসএলের বাকি থাকা প্লে-অফ ম্যাচগুলো। প্রথমদিন অর্থাৎ ১৪ তারিখে হবে এলিমিনেটর-১ (লাহোর বনাম পেশোয়ার) ও কোয়ালিফায়ার-১ (মুলতান বনাম করাচি) ম্যাচ।
পরদিন হবে কোয়ালিফায়ার-১ পরাজিত ও এলিমিনেটর-১ জয়ী দলের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। পরে ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের পিএসএল।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত