
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবার দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লাইটার জাহাজের ভাড়াও ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) আহ্বায়ক নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধির পর গত ১৫ নভেম্বর কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে লাইটার জাহাজের ভাড়া ১৫ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওইদিন থেকে বর্ধিত ভাড়া কার্যকর হিসেবে ধরা হয়েছে।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলে পণ্য আসে৷ এসব পণ্য বহির্নোঙরে খালাস হয়ে অপেক্ষাকৃত ছোটো লাইটার জাহাজে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে। চট্টগ্রাম থেকে দেশের প্রায় ৩২টি রুটে চলাচলকারী লাইটার জাহাজগুলো ডিজেলচালিত। এ কারণে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি মালিকপক্ষের।
গত ৯ নভেম্বর পাঁচ ধরনের সেবায় ২৩ শতাংশ হারে ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)। এগুলো হলো- হলেজ চার্জ, লিফট অন-অফ চার্জ, ইমপোর্ট হ্যান্ডলিং প্যাকেজ চার্জ, এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ চার্জ ও ভিজিএম চার্জ। বর্ধিত এসব চার্জ ৪ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজেল-কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করে সরকার। গত ৩ নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়।
এ নিয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না দেওয়া হলেও ৫ নভেম্বর সকাল ৬টা থেকে সারাদেশে গণ ও পণ্য পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
৭ নভেম্বর ডিজেলচালিত গাড়িতে ২৭ শতাংশ ভাড়া বাড়ানোর ঘোষণার পর সারাদেশে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। তবে অব্যাহত থাকে পণ্য পরিবহন ধর্মঘট। ৮ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিক নেতারা। বৈঠক শেষে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবাহী যানবাহনের ভাড়া বাড়ানোর আশ্বাসে ওইদিন ধর্মঘট স্থগিত করা হয়।
- ১যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ২ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৩গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ৪চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ৫রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ৬শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৭কুষ্টিয়ায় ২২শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ
- ৮মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১
- ৯ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ১০ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত