
এবার সাগরে অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের বিরোধ লেগেছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৎপরতার তীব্র বিরোধিতা করছে অস্ট্রেলিয়া।
দক্ষিণ চীন সাগরের জলসীমান্তের একটি দ্বীপকে চীন বেআইনিভাবে দখল করে রেখেছে বলে জাতিসংঘে দাবি তুলেছে অস্ট্রেলিয়া। এ ব্যাপারে জাতিসংঘের কাছে সরকারি নথি পাঠিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
বিতর্কিত দ্বীপটির চীনা দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে অস্ট্রেলিয়ার স্থায়ী মিশন। চীনের দাবিকে আন্তর্জাতিক আইনের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া বলছে, সমুদ্র আইন সম্পর্কিত ১৯৮২ সালের জাতিসংঘ কনভেনশনের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ যেকোনো চীনা দাবি অস্ট্রেলিয়ার সরকার প্রত্যাখ্যান করে।
চীনের করা দাবির আইনগত কোনো ভিত্তি নেই বলেও উল্লেখ করে অস্ট্রেলিয়া।
গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজের মুখোমুখি হয় চীনা নৌবাহিনী। এ সময় অস্ট্রেলীয় যুদ্ধজাহাজকে বিতর্কিত দ্বীপটির পাশ দিয়ে যেতে বাধা দেয় চীনা নৌবাহিনী। অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র-জাপানের একটি যৌথ নৌ–মহড়া চলাকালে এই ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিতর্কিত দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেনি। যদিও অপরিকল্পিত এই মহড়ায় বিদেশি যুদ্ধজাহাজের সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি নিরাপদ ও পেশাদার উপায়ে সামলে নেওয়া হয়েছিল।
জলসীমান্তে অস্ট্রেলিয়ার দ্বিমত পোষণ করা নিয়ে চীনের শিগগিরই আনুষ্ঠানিক মন্তব্য জানানোর কথা রয়েছে।
আরও পড়ুন: চীনের জন্য প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া, সামরিক খাতে ব্যাপক পরিবর্তন
- ১ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ২হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৩পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৪কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৫জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৬রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত