
এশিয়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি করতে প্রশান্ত মহাসাগরের উপকূলে টার্মিনাল নির্মাণ করবে রাশিয়া। চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়ন করবে দেশটি। আশা করা হচ্ছে, ২০২৫ সাল নাগাদ এটি খুলে দেয়া হবে।
বুধবার (২২ মে) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, রাশিয়ার পূর্বে সুদূরে সমুদ্রবন্দরে টার্মিনালে অর্থায়নের জন্য চীনা পেট্রোকেমিক্যাল কোম্পানি হাইওয়ের সঙ্গে একটি চুক্তি করেছে রুশ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। এশিয়ায় এলপিজি পাঠাতে গত সপ্তাহে এই চুক্তি সই হয়। তবে প্রকল্প সমাপ্তির মেয়াদ জানানো হয়নি।
গত ১৬ থেকে ১৭ মে চীন সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে চুক্তিটি সম্পন্ন হয়। ওই টার্মিনালের বার্ষিক ধারণক্ষমতা হবে ১ মিলিয়ন মেট্রিক টন। এতে প্রাথমিকভাবে ৭ বিলিয়ন রুবল (রাশিয়ান মুদ্রা) বিনিয়োগ করবে রুশ কর্তপক্ষ। সবমিলিয়ে টার্মিনালটিতে বিনিয়োগ ধরা হয়েছে ৩০ বিলিয়ন রুবল।
ব্যবসায়ীরা বলছেন, এই টার্মিনাল থেকে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ক্রেতাদের জন্য রাশিয়ার এলপিজি সরবরাহ একেবারে সহজ হয়ে যাবে। এছাড়া ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের জন্যও জ্বালানি পণ্যটি রপ্তানি মসৃণ হবে।
সোভেটস্কায়া গাভান (সোভিয়েত পোতাশ্রয়) সমুদ্রবন্দরে টার্মিনালটি তৈরি হবে। ইউরোপ থেকে এশিয়ায় রাশিয়ান জ্বালানি রপ্তানি যা সহজতর করবে। ইউক্রেনে সংঘাতের জন্য রুশ এলপিজির বিরুদ্ধে যেখানে নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমারা।
বিশ্বের বৃহত্তম এলপিজি ভোক্তা ও আমদানিকারক হলো চীন। প্রোপেন ও বিউটেনের যা সংমিশ্রণ। প্রধানত গাড়ি, শীতকালে গরম থাকতে এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে এটি ব্যবহৃত হয়।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত