প্রকাশিত: জুন ৯, ২০২১ ১:২৫ পিএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। কাতারের দোহায় ১৫ জুন অনুষ্ঠেয় এই ম্যাচে অধিনায়কসহ তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ।

এরা হলেন- জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ। তারা নিষিদ্ধ হননি। আগের ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে ওমান ম্যাচে খেলতে পারছেন না দেশের ফুটবলের এই তিন কীর্তিমান। জাতীয় দলের কোচ জেমি ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন খেলোয়াড়কে ছাড়া ওমানকে মোকাবিলা করা বাংলাদেশের জন্য কঠিনই হবে। এমন পরিস্থিতিতে বেশ বিপদেই রয়েছেন জেমি ডে। এই তিনজন ছাড়াও মিডফিল্ডার মাশুক মিয়া জনি চোট পেয়েছেন। তাই তিন গোলকিপার ছাড়া ডের হাতে এখন আছেন ১৭জন খেলোয়াড়!

একাদশ নিয়ে চিন্তিত ডে বলেন, আমার হাতে গোলকিপার ছাড়া ১৭ জন খেলোয়াড় আছে। অধিনায়ক জামাল ছাড়াও আরও দুজন সাসপেনশনের কারণে ওমান ম্যাচে খেলতে পারবে না। ফিফা থেকে চিঠি এসেছে। এখন যারা আছে তাদের নিয়েই মাঠে নামতে হবে। এছাড়া কিছু করার নেই।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...