বাংলাদেশ শিপিং কর্পোরেশনে এমডি নিয়োগ
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির দুই উদ্যোক্তা ও পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস. এম. মাহবুবুল আলম তার স্ত্রী জাকিয়া সুলতানার কাছে ৬০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। অপরদিকে কোম্পানির একজন পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম অভি তার পিতা এস.এম নুরুল আলম রেজভীকে (কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক) ৬৮ লাখ ৫৭ হাজার ১৪২টি এবং তার মা সুলতানা পারভেন লাকীর (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) বিও হিসাবে ৫১ লাখ ৪২ হাজার ৮৫৮টি শেয়ার হস্তান্তর করেছেন।
ডিএসইর টেডিং সিস্টেমের বাইরে গিয়ে উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করেছেন তারা। এর আগে ২৬ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন তারা।
এসকেএস

পাঠকের মতামত