ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ১৪, ২০২৬ ৯:৫৭ পিএম

গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (অভ্যন্তরীণ টার্মিনাল)-এ “পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জ” উদ্বোধন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে এই লাউঞ্জের উদ্বোধন করেন।

এসময় ব্যাংকটির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর উপস্থিত ছিলেন।

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে আধুনিক ও নান্দনিক পরিবেশে সাজানো পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জে রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা এবং আরামদায়ক আসন ব্যবস্থা। ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যে এই লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আলী বলেন, “গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ‘গ্রীন লাউঞ্জ’ উদ্বোধনের মাধ্যমে আমাদের সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতায় রূপান্তর করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।

তিনি বলেন, ভবিষ্যতেও গ্রাহকসেবায় পূবালী ব্যাংকের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...