প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ ৫:৩৯ পিএম

ওয়ান ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমে সরকারি রাজস্ব/শুল্ক সংগ্রহের একটি চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুসারে ওয়ান ব্যাংকের যেকোনো শাখা/উপশাখা থেকে এ চালানের মাধ্যমে সরকারি ট্রেজারি চালান সংশ্লিষ্ট পাসপোর্ট ফি, ভ্যাট, আয়কর, শুল্ক এবং অন্যান্য সরকারি ফি/রাজস্ব অতিসহজেই জমা নেওয়া যাবে।

আজ (১১ সেপ্টেম্বর) ওয়ান ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমে সরকারি রাজস্ব/শুল্ক সংগ্রহের একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওয়ান ব্যাংকের বাবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহারসহ উভয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...