বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ২:২৪ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। এতে আরিফুর রহমান সভাপতি নির্বাচিত এবং আদনান সামী সেক্রেটারি মনোনীত হয়েছেন।

সংগঠন সূত্রে জানা যায়, এ উপলক্ষে শাখার সাথীদের নিয়ে এক জরুরি সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার তথ্য ও গবেষণা সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী।

শাখা সূত্রে আরও জানা যায়, সভাপতি নির্বাচন উপলক্ষে মহানগর দক্ষিণ সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সাথীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আরিফুর রহমানকে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি হাফেজ দেলোয়ার হোসেন। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে উপস্থিত সাথীদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি কলেজ শাখার সেক্রেটারি হিসেবে আদনান সামীকে মনোনীত করেন।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিকতা, আমানতদারিতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সবশেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সাথী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ...

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ...

যবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর দাবি শিক্ষার্থীদের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর ...