
২০২৬ সালের জন্য খুলনার “কয়রা প্রেস ক্লাবের” নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে শেখ হারুনুর রশীদকে সভাপতি ও মোঃ তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় কয়রা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাব সদস্যদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে এক বছর মেয়াদে নতুন এ কমিটি গঠন সম্পন্ন হয়।
এর আগে গত ২৫ এপ্রিল প্রেস ক্লাবের কমিটি গঠনের জন্য তিন সদস্য বিশিষ্ট (শেখ হারুনুর রশীদ, ইমতিয়াজ উদ্দীন ও এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক) এক আহবায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক কমিটির সদস্যরা আলোচনার ভিত্তিতে ১৫ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, এস এম আলাউদ্দিন; যুগ্ন সাধারণ সম্পাদক: নিতিশ সানা ও মোঃ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জি এম মোনায়েম বিল্লাহ, দপ্তর সম্পাদক হাফেজ মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রিজওয়ানুল করিম, নির্বাহী সদস্য: জিএম মাওলা বক্স, মাস্টার সদর উদ্দিন, শেখ সিরাজুদ্দৌলা লিংকন, ইমতিয়াজ উদ্দীন ও কামাল হোসেন প্রমুখ।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত