করোনা মহামারী চলাকালীন সময়ে ঋণ সুদহার কমিয়েও বছরের প্রথম ছয় মাসে ব্যবসায় প্রবৃদ্ধি ধরে রেখেছে সিটি ব্যাংক। গত জানুয়ারি থেকে জুন সময়ে ৪ হাজার ৫৪৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে সিটি ব্যাংক। এই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ ১ শতাংশের বেশি কমে নেমে এসেছে সাড়ে ৪ শতাংশে। তবে ঋণের সুদহার একক অঙ্কে নামিয়ে আনার কারণে কমে গেছে ব্যাংকটির আয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, করোনাকালে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় গত বছরের জুনের চেয়ে নিট আয় ৫৮ কোটি টাকা কমে গেছে। ব্যাংকের ব্যবসা বাড়লেও নির্দিষ্ট সুদহার বাস্তবায়ন এবং করোনাকালে ব্যবসার নেতিবাচক প্রভাবও আয় কমিয়ে দিয়েছে।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারের দাম গতকাল ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৬০ পয়সায়। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকের সম্পদ বেড়েছে ৪ হাজার ৪৫১ কোটি টাকার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি। ব্যাংকটি বলছে, ঋণের সুদহার কমলেও আমানতের সুদের গড় হার এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। তবে করোনার কারণে অর্থনীতির ধীর গতি ও ঋণের সুদ ৯ শতাংশে নামিয়ে আনার কারণে গত বছরের তুলনায় এ বছরের প্রথমার্ধে সিটি ব্যাংকের মুনাফা ১৭ শতাংশ কমে গেছে।
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও বেসরকারি খাতের সিটি ব্যাংকের আমানতে ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারি থেকে জুন—এ ছয় মাসে ব্যাংকটিতে আমানত এসেছে ২ হাজার ৮২২ কোটি টাকা। ফলে জুন শেষে সিটি ব্যাংকের আমানত বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৬৫ কোটি টাকায়। সিটি ব্যাংক জানিয়েছে, গত ছয় মাসে আমানতের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ে, সেটি ১৭ শতাংশ। একই সময়ে নারী গ্রাহকের আমানতের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৮ শতাংশ। এ কারণে ব্যাংকটি আশা করছে, আগামী দিনেও কম খরচে আমানত সংগ্রহে বড় ভূমিকা রাখবে এজেন্ট ব্যাংকিং, নারী ব্যাংকিং ও খুচরা পর্যায়ের ব্যাংকিং সেবা।
- ১মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ২সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৩জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৪বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৫পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৬অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৭৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৮চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৯এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১০মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৯‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ১০শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার





পাঠকের মতামত