
পাকিস্তানের একটি চিড়িয়াখানায় গত মাসে দু’টি ১১ মাস বয়সী সাদা বাঘ শাবকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের কারণে এদের মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।
শাবকগুলো ৩০ জানুয়ারি লাহোর চিড়িয়াখানায় মারা যায়। কর্মকর্তারা ভেবেছিলেন এদের ফেলাইন প্যানলিউকোপেনিয়া রোগ হয়েছে এবং মারা যাওয়ার চার দিন আগে থেকে এই রোগের চিকিৎসা দেয়া শুরু হয়েছিল। রোগটি পাকিস্তানে বেশ পরিচিত এবং এটি বিড়াল জাতীয় প্রাণিকে আক্রান্ত করে থাকে।
কিন্তু ময়নাতদন্তের পর দেখা যায় শাবকগুলোর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো গুরুতর সংক্রমণে ভুগছিল। এর ফলে রোগ বিশেষজ্ঞরা উপসংহারে আসেন যে শাবক দু’টি করোনাভাইরাসের কারণেই মারা গেছে।
বাঘ শাবকগুলোর কোনো পিসিআর পরীক্ষা করানো হয়নি। তবে চিড়িয়াখানার উপপরিচালক কিরণ সালিম রয়টার্সকে বলেন, শাবক দু’টি করোনাভাইরাসের শিকার বলেই চিড়িয়াখানার বিশ্বাস।
তিনি বলেন, ‘এই মৃত্যুর পর চিড়িয়াখানার সকল কর্মকর্তাদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ওই শাবকগুলো দেখাশোনা করা এক কর্মকর্তাও রয়েছেন।’
‘এটি ময়নাতদন্তে পাওয়া অনুসন্ধানকে আরও দৃঢ় করেছে। যে ব্যক্তি শাবকগুলো দেখাশোনা করতো ও খাওয়াতো, সম্ভবত তার কাছ থেকেই এগুলো ভাইরাসে সংক্রমিত হয়েছিল,’ বলেন সালিম।
পাকিস্তানের চিড়িয়াখানাগুলো প্রায়শই প্রাণি অধিকার রক্ষা কর্মীদের রোষের মুখে পড়ে। কর্মীদের দাবি, দেশটির চিড়িয়াখানাগুলোতে বাজে পরিবেশের কারণে সেখানে শত শত প্রাণির মৃত্যু হয়েছে।
জেএফকে অ্যানিমাল রেসকিউ অ্যান্ড শেল্টারের প্রতিষ্ঠাতা জুফিশান আনুশে বলেন, ‘লাহোর চিড়িয়াখানার সর্বশেষ বাঘ শাবক দুটি মারা গেল এবং আবারও ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের অবহেলার চিত্র সামনে এল।’
তিনি বলেন, ‘সাদা বাঘ খুবই বিরল প্রজাতির এবং সুস্থ ভাবে বাঁচার জন্য এদের নির্দিষ্ট আবাসস্থল ও পরিবেশের দরকার হয়। এদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাঁচায় রেখে কোনো চিকিৎসার ব্যবস্থা না করলে এ ধরণের ঘটনা আমরা দেখতে থাকব।’
তবে কিরণ সালেম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থা যাচাই করতে প্রাণি অধিকার কর্মীরা চিড়িয়াখানায় স্বাগত।
- ১ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ২স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ৩দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৪শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৮কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৯ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ১০আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত