
বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছেই। এবার পিএসজি দলে কয়েকজনের শরীরে পাওয়া গেছে এর অস্তিত্ব। এর ফলে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাবটির অনুশীলন কেন্দ্র।
সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফরাসি পরাশক্তিরা। আগামী সোমবার পর্যন্ত ক্লাবটির অনুশীলন কেন্দ্রে তালা ঝুলবে। আর এর আগে আজ শুক্রবার আরও একবার ক্লাবটির নারী-পুরুষ ও সব ধরনের বয়সভিত্তিক দলে আয়োজন করা হয়েছে স্ক্রিনিং সেশন।
নেইমার-এমবাপেরা অবশ্য করোনামুক্তই আছেন। তাদের দল, কোচিং স্টাফদের সবাই ও আছেন শঙ্কামুক্ত অবস্থানে। তবে ক্লাবটির নারী দলের বেশ কিছু সদস্য আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় স্পার্তা প্রাহার বিপক্ষে ফিরতি লেগের খেলাটিও পড়ে গেছে শঙ্কায়।
গেল বুধবার প্রাহার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। করোনার কবলে পড়ায় খেলাটি যদি শেষমেশ না হয় তাহলে গেলবারের নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টরা ম্যাচটা হারবে ৩-০ গোলে। তবে প্রথম লেগে ৫-০ গোলের জয় ঠিকই দলটিকে তুলে দেবে শেষ আটে।
আর এমবাপেদের পরবর্তী ম্যাচ আগামী সোমবার। তৃতীয় স্থানে থাকা লিওঁর মাঠে ফরাসি লিগের সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দলটি। ২৯ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিলে থেকে তিন পয়েন্ট পিছিয়ে লিগের দ্বিতীয় অবস্থানে আছে কোচ মরিসিও পচেত্তিনোর দল।
- ১সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ২জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৩বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৪পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৫অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৬৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৭চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৮এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৯মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ১০৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান





পাঠকের মতামত