
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন সন্দেহ তৈরি হয়েছে যে আক্রান্ত হওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই তথ্য গোপন রাখা হয়েছিল। আক্রান্ত হওয়ার পরও তিনি একটি টেলিভিশন শোতে উপস্থিত হন বলেও খবর প্রকাশিত হয়েছে।
বিবিসির অনলাইন প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এবং টেলিভিশন এবিসি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, বৃহস্পতিবার রাতে ফক্স নিউজের একটি শোতে উপস্থিত হওয়ার আগে হোয়াইট হাউসের র্যাপিড করোনা টেস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
হোয়াইট হাউসে দুটি পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। প্রথমে করা হয় র্যাপিড করোনা টেস্ট। এরপর পিসিআর মেশিনের মাধ্যতে আরও একবার সেই নমুনা পরীক্ষা করা হয়। পিসিআর মেশিনে নমুনা পরীক্ষাকে বেশি নির্ভুল হিসেবে বিবেচিত। ট্রাম্প র্যাপিড টেস্টে সংক্রমিত বলে শনাক্ত হন।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, র্যাপিড টেস্টে সংক্রমণ শনাক্ত হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সিন হ্যানিটি শোতে উপস্থিত হন। তখন তিনি পিসিআর মেশিনের ফলাফলের অপেক্ষা করছিলেন।
তবে তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস যে করোনায় আক্রান্ত হয়েছেন সেই কথা অবশ্য তিনি ফক্স নিউজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। শুক্রবার স্থানীয় সময় সকালে স্ত্রী মেলানিয়াসহ নিজের করোনা আক্রান্তের খবর টুইট করে জানান ট্রাম্প। ওইদিন থেকে এ পর্যন্ত হোয়াইট হাউসে ট্রাম্প ঘনিষ্ঠ অনেকেই আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত হওয়ার পর তাকে ওয়াশিংটনের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। অবশ্য হাসপাতালের বাইরে জড়ো হওয়া সমর্থকদের চমকে দিতে তিনি তার গাড়িবহর নিয়ে কিছুক্ষণের জন্য হাসপাতালের বাইরে বের হন। হোয়াইট হাউস বলছে, এতে অনুমতি ছিল চিকিৎসকদের।
- ১ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ২আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৩মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৪কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৫মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৬জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৭রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ১০ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৫খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৬মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ১০বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ





পাঠকের মতামত