
করোনায় আক্রান্ত হয়েছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী। তিনি ছাড়াও প্রতিষ্ঠানটির আইটি বিভাগের দুই এবং লিস্টিং বিভাগের একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, এমডি ও তিন কর্মকর্তাসহ ডিএসইতে ৩৬১ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে এখন পর্যন্ত ৩৪ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। দুজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনায় প্রতিষ্ঠানটির কেউই মারা যাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, করোনার প্রকোপ বৃদ্ধির কারণে তাদের মধ্যে নতুন করে ভয়-ভীতি কাজ করছে। তারা বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি। কিন্তু দেশব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় নতুন করে ভয় পাচ্ছি।
ডিএসইর পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে করোনার প্রকোপ কমাতে সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের বিধিনিষেধ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেক ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথভাবে পরিপালনের জন্য। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে পুঁজিবাজারে লেনদেনের সময় কমেছে। এতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের অফিসের কর্মঘণ্টা কমেছে।
লেনদেন হচ্ছে মাত্র ২ ঘন্টা। কর্মকর্তাদের বাসায় বসে অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর বিনিয়োগকারীদের মোবাইল ফোন, মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
- ১জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ২কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৩বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৪সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৮বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৪চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১০ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম





পাঠকের মতামত