প্রকাশিত: মে ২১, ২০২১ ৭:৫৭ পিএম

এবারের কোপা আমেরিকা যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। শুক্রবারই জানা যায়, সরকার বিরোধী বিক্ষোভের কারণে কলম্বিয়াকে বাদ দেওয়া হয়েছে স্বাগতিকের তালিকা থেকে। ফলে একাই আয়োজন করতে চেয়েছিল আর্জেন্টিনা। তবে এবার করোনার কারণে আর্জেন্টিনায়ও ফুটবল ম্যাচ আয়োজন স্থগিত হয়ে গেছে।

তাতে শঙ্কায় পড়েছে এবারের কোপা আমেরিকা আয়োজন। নতুন করে স্বাগতিক খুঁজতে হবে কনমেবলকে। শুক্রবার করোনার কারণে আর্জেন্টিনায় ফুটবল বন্ধ হওয়ার কথা জানায় ব্লেচার ফুটবল।

এর আগে কলম্বিয়াজুড়ে শুরু হওয়া সহিংস সরকারবিরোধী আন্দোলনের কারণে স্বাগতিক থেকে সরিয়ে দেওয়া হয় কলম্বিয়াকে। চলমান দাঙ্গায় দেশটিতে প্রাণ গিয়েছে ১৫ জনের। এর ফলেই যৌথ আয়োজকের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় কনমেবলকে।

এক বছর পিছিয়ে পরিবর্তিত সূচিতে আগামী ১৩ জুন শুরু হওয়ার কথা এবারের কোপা আমেরিকার। ২৭ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ জুলাই।

সূচি অনুসারে আগামী ১৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় ১৪ জুন রাত ৩টা) চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারে নামার কথা মেসিদের। এরপর ১৮, ২১ ও ২৮ জুন যথাক্রমে উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আর ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৫ জুন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯, ২৫, ২৯ জুন পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বাকি তিন ম্যাচ খেলবেন নেইমাররা।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...