প্রকাশিত: মার্চ ৩, ২০২১ ৯:৩৬ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কোভিড-১৯ নিরোধক টিকা আমদানি পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ এবং টিকাদান কর্মসূচির ফিয়ের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, করোনা প্রতিরোধক বিভিন্ন সামগ্রীর পাশাপাশি দুই শর্তে কোভিড-১৯ নিরোধক টিকার আমদানি পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ এবং টিকাদান কর্মসূচির ফিয়ের ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হলো।

তবে শুধুমাত্র বাংলাদেশ সরকারকে কোভিড-১৯ নিরোধক টিকা সরবরাহের ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে।

এছাড়া এই সুবিধা পেতে চাইলে কোভিড টিকা সরবরাহ বাবদ প্রাপ্ত অর্থের যাবতীয় হিসাব বিবরণী অর্থ প্রাপ্তির ১০ (দশ)
কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কমিশনারেটকে অবহিত করতে হবে বলে আদেশে জানানো হয়।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...