
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায় জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে কাজ করছে। এ কর্মসূচিগুলো বাস্তবায়নে সমাজকর্মীদের আন্তরিক হতে হবে।
বুধবার (৩০ মার্চ) রাজধানীর একটি হোটেলে সমাজসেবা অধিদফতর ও ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ঢাকার ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান চার্লেস হোয়াইটলি এবং ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট।
মন্ত্রী বলেন, সমাজকর্মীরা জনগণের সংস্পর্শে থেকে তাদের জন্য কাজ করে। যুগোপযোগী কর্মপরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তুললে জনগণ সামাজিক নিরাপত্তা খাতের আওতায় নেওয়া কর্মসূচিগুলো থেকে উপকৃত হবে।
সমাজকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগে নেওয়া কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার এক কোটিরও অধিক মানুষকে ভাতা দিচ্ছে। শিশুদের সহায়তায় চাইল্ড হেল্প লাইন- ১০৯৮ চালু করা হয়েছে। আমরা শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়তে কাজ করছি।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত