
বিডিংয়ে (নিলাম) ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারের কাট-অব-প্রাইস ৬২ টাকা নির্ধারণ হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের প্রস্তাবিত দরের আলোকে আলোচ্য কাট অব প্রাইজ নির্ধারণ হয়।
এর আগে গত ১ নভেম্বর থেকে বিডিং প্রক্রিয়া শুরু হয়ে ৪ নভেম্বর বিকেল ৫টায় তা শেষ হয়েছে।
বিডিংয়ে কোম্পানির শেয়ার সর্বনিম্ন ১১ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকায় দর প্রস্তাব করেছেন যোগ্য বিনিয়োগকারীরা। কোম্পানির শেয়ার ৬১ টাকা করে ১৬ জন দর প্রস্তাব করেন। যা ছিল সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবকারী। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবকারী বা ১২ যোগ্য বিনিয়োগকারী ৫১ টাকায় দর প্রস্তাব করেছেন।
তথ্য মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে ইনডেক্স অ্যাগ্রো। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.০৭ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৬০ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫.০৩ টাকায়।
গত ১০ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।
- ১সূচকের পতনে চলছে লেনদেন
- ২ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন
- ৩শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা
- ৪ফনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৫মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ
- ৬সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা ২১ জুলাই
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ৯এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ফরচুন সুজ
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ১০ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের





পাঠকের মতামত