
পূর্বনির্ধারিত সময়ের দুই দিন আগে কাতারের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জামাল ভূঁইয়াদের দেশ ছাড়ার খবর নিশ্চিত করেছে।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে শুক্রবার (২৮ মে) সকাল ১১টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে চড়েন জেমি ডের ছাত্ররা। দোহায় আগামী ৩ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরে ৭ ও ১৫ জুন ভারত ও ওমান তাদের প্রতিপক্ষ।
কাতারে পৌঁছানোর পর বিমানবন্দরেই সবার করোনা পরীক্ষা হবে, রিপোর্টের ফল নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবেন জামাল-তপুরা।
এই সফরের জন্য কদিন আগে ২৫ জনের দল ঘোষণা করেছিলেন জেমি। কিন্তু সেখান থেকে দুজন বাদ পড়েছেন। মোহাম্মদ ইব্রাহিম করোনায় আক্রান্ত, আর মাহবুবুর রহমান সুফিলও পজিটিভ বলে শোনা যাচ্ছে। এই দুজন কাতারগামী দলের সঙ্গী হতে পারেননি। ২৩ জন ফুটবলারসহ মোট ৩২ সদস্যের দল কাতার গেছেন।
বাংলাদেশ স্কোয়াড: রাসেল মাহমুদ লিটন, আনিসুর রহমান জিকো, শহিদুল আলম, তপু বর্মন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি, রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ, মেহেদী হাসান মিঠু, জামাল ভূঁইয়া, তারিক কাজী রায়হান, মোহাম্মদ ইমন, মাশুক মিয়া জনি, মোহাম্মদ আব্দুল্লাহ, সোহেল রানা, মতিন মিয়া, বিপলু আহমেদ, রাকিব হোসেন, মোহাম্মদ জুয়েল, মানিক হোসেন মোল্লা, মেহেদী হাসান ও সুমন রেজা।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত