
মানবদেহে কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। বর্তমান সময় মাত্রাতিরিক্ত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কেমিকেলযুক্ত ভেজাল খাবার ও পরিবেশ দূষণের কারণে দেশে কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কিডনি ভালো রাখতে দৈনন্দিন খাবারের খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। রাখতে হবে সবুজ শাকসবজি, গোটা শস্য, ফল, চর্বিবিহীন প্রোটিন, সোডিয়াম জাতীয় খাবার। এতে ভালো থাকবে আপনার কিডনি। আজকে এমন কয়েকটি খাবার সম্পর্কে জানাব যেগুলো কিডনিকে ভালো রাখতে অনেকটাই সহায়ক—
স্ট্রবেরি
স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি খেলে কিডনি ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্থোস্যায়াইন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
মাছ
কিডনি ভালো রাখতে ভরসা রাখুন মাছের ওপর। কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেলে কিডনি সুস্থ থাকে। মাছ প্রচুর পরিমাণে খেলে আপনার কিডনিতে পাথরও হবে না। এতে ডায়াবেটিসের ঝুঁকি কমবে।
বাঁধাকপি
নিত্যদিন যদি আপনি সবুজ, শাকসবজি খেতে পারেন তাহলে আপনার কিডনি ভালো থাকবে। যেমন- পালং শাক, বাঁধাকপি খেতে পারেন। কারণ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীর একেবারে ফিট রাখতে সাহায্য করবে।
দুগ্ধ জাত খাবার
কিডনি সুস্থ রাখতে ভরসা রাখতেই পারেন দুগ্ধ জাত খাবারের ওপর। কারণ দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন থাকে। তাই নিত্যদিন এটি খেতে পারবেন।
কফি
কিডনি ভালো রাখতে মাঝে মধ্যেই কফি খেতে পারেন। কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তবে বেশি পরিমাণে কফি খাবেন না। সেটা আবার শরীরের জন্য একদমই ভালো নয়।
বাদামি চাল
ভিটামিন, ফাইবার, খনিজ সমৃদ্ধ শস্য খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বাদামি চাল খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম থাকে। যা আপনার কিডনি ভালো রাখতে সাহায্য করবে।
লাল মরিচ
লাল মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো। এতে পটাশিয়াম থাকে। যা কিডনির জন্য খুব ভালো।
ডিম
যদি আপনি কিডনি রোগে আক্রান্ত থাকেন, তাহলে ডিম খেতে পারেন। সম্পূর্ণ একটি ডিম আপনি যদি প্রতিদিন খান, আপনার শরীর একেবারে ফিট থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।
এএন
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত