জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬ ৬:০২ পিএম , আপডেট: মার্চ ২৫, ২০২৬ ৬:০৫ পিএম

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই দিবস উপলক্ষে।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জান, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম. মোহায়মেন, বীর প্রতীক আব্দুল হাই, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, বিশিষ্ট সাংবাদিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যায় নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সেই কালরাতের নির্মম হত্যাযজ্ঞ বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের পথ রচিত হয়েছে।

এ সময়  সভায় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ।

বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং ইতিহাসকে সঠিকভাবে জানাতে সকলের প্রতি আহ্বান জানান।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...