
কুড়িগ্রামের রৌমারীতে “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”প্রতিপাদ্যে নিয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রৌমারী উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় শোভাযাত্রা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকাকে উৎসবের আমেজে ভরিয়ে তোলে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পান্তা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
এছাড়া উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাওয়াইয়া ও লোকসংগীত পরিবেশন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু।
রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী, রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চোধুরী, রৌমারী মডেল প্রেসক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, রৌমারী মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক লিটন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে দিনটিকে প্রাণবন্ত করে তোলেন।
ইএটি
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত