
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র্যাবের অভিযানে ৭৬ (প্রায় ২ মণ) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রংপুর র্যাব-১৩।
র্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রংপুর র্যাব-১৩-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ইএটি
- ১ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ২আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৪দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৫৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ৬শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৭মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৮দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৯দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ১০বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত