
কুমিল্লা মুরাদনগরের ১১নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মো. ফারুক (৩৪) বয়সী এক যুবককে মাদক সেবনে বাঁধা দেয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার ১৭ আগস্ট মধ্য রাতে দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামের ঈদগাহ এলাকায় তাকে মারধর করে তাকে বাড়ীর সামনে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
বিষয়টি নিয়ে তার মা রুবি আক্তার জানান, আমার ছেলে ফারুককে একই গ্রামের ছালাহ উদ্দিন আমার বাড়ীতে এসে তাকে ডেকে নিয়ে যায় আয়না ব্রিজের উপরে। সেখানে তাকে নশু মিয়া, আব্বাস উদ্দিন, হারুন মিয়া, আহাম্মদ মিয়া, শরীফ, নেকবরসহ ৫/৭ জনের একটি সন্ত্রাসীদল তাকে পরিরকল্পিত ভাবে হত্যার উদ্যেশ্যে বেধেঁ মারধর করে। পরে তাকে পুনরায় আবার বেধড়ক মারধর করে মির্জাপুর ঈদগাহে নিয়ে এসে জনসম্মুখে তার দু’পা পিটিয়ে ভেঙ্গে দেয়। পরে তাকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে তার মৃত্যু নিশ্চিত করে লাশ ভিকটিমের বাড়ীর সামনে রাস্তায় রেখে আসে। পরবর্তীতে স্থানীয়রা গ্রাম পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ফারুক মিয়ার লাশ উদ্ধার করে থানায় প্রেরণ করে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।
এ বিষয় কুমিল্লা মুরাদনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফ ইবনে আলম জানান, স্থানীয় বিরোধের কারণে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর রিপোর্টের উপর বিস্তারিত জানা যাবে।
এসকে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত