
ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের বিভিন্ন পণ্য কিনে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা পাচ্ছেন ক্রেতারা। এবার ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন কুমিল্লার আমিনুল ইসলাম আমিন। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় এ সুবিধা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর চকবাজারে ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে আমিনুল ইসলাম আমিনের হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়।
ক্যাশ ভাউচার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মো. রফিকুল ইসলাম, ওয়ালটনের কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মোশাররফ হোসেন ও ক্রেডিট মনিটরিং কর্মকর্তা তারিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন চকবাজার ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম, রাজগঞ্জ ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক আরিফুল হক, পদুয়ার বাজার ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক শাহিনুর আলম, বুড়িচং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক আব্দুল আলীমসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
৬ হাজার ৯০০ টাকায় ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন একটি বেসরকারি ব্যাংকের বাগমারা শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম আমিন।
উল্লেখ্য, অনলাইন অটোমেশনের আওতায় আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এখন চলছে ক্যাম্পেইনের সিজন-৮। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন ৫০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। আছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য ফ্রি পণ্য পাওয়ার সুযোগ। এছাড়াও আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। অক্টোবরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সুবিধা বহাল থাকবে।
ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা মিলবে। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।
- ১নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ২কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৫যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৭কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৮২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে





পাঠকের মতামত