
কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের সহযোগী হিসেবে কাজ করা এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেইসবুকে কুরুচিপূর্ণ লেখালেখির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এ সময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গরীব অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেয়া, কুয়াকাটায় লুটপাট দখল ও সালিশ বানিজ্য করা। পৌরসভার ইজারার নামে ডিম, ডাব, গোস্ত, কাঁচা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা। উন্নয়নের নামে আত্মীয়-স্বজন দিয়ে টেন্ডার বাণিজ্য করা, কুয়াকাটায় সতর্কতামূলক সুরক্ষা কাজ প্রকল্পের আওতায় কুয়াকাটা সমুদ্র সৈকতের দুই কিলোমিটার সড়কের যাচাই-বাছাই ও মূল্য নিরূপণের অনুসন্ধান করেন দুদক। এমনকি স্বৈরাচার সরকারের দোসর আনোয়ার গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের পূর্বে খুনিদের স্বপক্ষে ছাত্র জনতার বিপক্ষে রাজপথে সশস্ত্র মহড়া দিয়ে ২৪ এর আন্দোলনকে নস্যাৎ করার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পেশ করেন। এমনকি ছাত্র জনতার পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় সাধারণ জনগণকে মারধর ও দোকান লুটপাট ও ভাঙচুর করেন।যার প্রমাণ এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার এই অপকর্ম ধামাচাপা দিতে এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, দালাল ও ভূমিদস্যু আনোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌর বিএনপি ও বিএনপি নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ভূমিদস্যু দুর্নীতিবাজ খুনি আনোয়ার ঘুষ বাণিজ্য করে কুয়াকাটার কেরানিপাড়ার রাখাইন হত্যাকারীদের বাঁচানোর জন্য পৌরসভার রেজিস্টারে আত্মহত্যা হয়েছে বলে অন্তর্ভুক্ত করেন। এর জন্য তার বিরুদ্ধে কলাপাড়া বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা হয়। যার মামলা নাম্বার ২৫০/২২ উক্ত মামলায় সিআইডি কর্তৃক তদন্ত করে তার বিরুদ্ধে ৪৪৮/৫০৬ ধারায় অভিযুক্ত করেছে।বর্তমানে তিসনি রাখাইন হত্যা মামলার আসামি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, সাবেক মেয়রের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের লেখনীর মাধ্যমে খুনের দোসর আনোয়ার হাওলাদার কে আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।
এ বিষয় কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোন সত্যতা নেই তাদের কাছে। এগুলো সম্পুর্ন রাজনৈতিক চক্রান্ত প্রতিহিংসা। আমি কুয়াকাটা পৌরসভায় জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কোনদিন কুয়াকাটার মাটি ও মানুষের সাথে কোন অন্যায় করিনি।
আবেগঘন কন্ঠে তিনি আরও বলেন, আমার নামে অন্যায় ভাবে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সত্যি বলতে আমার অন্যায় শুধু একটাই, আমি কুয়াকাটার সর্বস্তরের মানুষের কাছে কেন এত জনপ্রিয়। এই সর্বস্তরের জনপ্রিয়তাই আমার প্রতি তাদের প্রতিহিংসার একমাত্র কারণ।
এম জি
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত