প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ ৮:৪৭ এএম

কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ চিবানো তামাক (জর্দা) নিয়ে দেশটিতে প্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, প্রথম দিন একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি চিবানো তামাক এবং পরের দিন, বাংলাদেশ থেকে আসা আরও তিনজন যাত্রীর কাছ থেকে ১৫৯ কেজি চিবানো তামাক জব্দ করা হয়।

বিমানবন্দর শুল্ক বিভাগ তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া জড়িত আরও সন্দেহভাজনদের শনাক্ত করতে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ তদন্ত চলছে।

কাস্টমস জানিয়েছে, নিষিদ্ধ উপকরণের অনুপ্রবেশ ঠেকাতে কুয়েত প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত প্রবেশ বন্দরে কাস্টমস কর্মকর্তারা সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। তারা ভ্রমণকারীদের কুয়েতের কাস্টমস নিয়ম মেনে চলারও আহ্বান জানিয়েছেন।

কুয়েতে পান, তামাক ও জর্দা জাতীয় দ্রব্য বাজারজাতকরণ, কেনাবেঁচা সম্পূর্ণ নিষেধ। এ ধরনের পণ্য আনার চেষ্টা করলে জেল বা দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হয়। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে কিছু প্রবাসী অবৈধভাবে এসব চোরাচালান করে থাকেন।

প্রবাসীরা জানান, এসব নিষিদ্ধ পণ্য বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। এমনকি বাংলাদেশিদের জন্য ভিসাও বন্ধ করে দিতে পারে। বাংলাদেশ কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এটি কুয়েত এসে পৌঁছায় সেটিরও সমালোচনা করেন তারা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এম. রহমান: অস্ট্রেলিয়ার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম)’ ...

আইনি বাধা কাটলেও রাজনৈতিক অনিশ্চয়তায় মারিন ল্য পেনের ২০২৭ নির্বাচন

মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজনীতির অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মারিন ল্য পেন ২০২৭ ...