
কুষ্টিয়ায় ট্রেনের নিচে চাপা পড়ে শাহ জামাল (৫৯) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা আরো একজন গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকালে শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের জন্য কুষ্টিয়ার পুলিশ লাইন্সের সামনে ভাড়ার বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলিতে এই রেল ক্রসিংটি। এখানে কোন রেলগেট এবং গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
আজ সকালে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ওই রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে ট্রেনটি এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে করে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী অরক্ষিত এই রেল ক্রসিং এ একটি গেট এবং গেট ম্যান নিয়োগের দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, মূলত ঘটনাস্থলে কোন রেলগেট এবং গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মটর বাইকটি রেল লাইনের উপরে উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে মোটরসাইকেটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং একজন আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।
এনজে
- ১বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ২হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৩যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৪বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৫সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৬রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৭‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৫মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১০ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না





পাঠকের মতামত