
কুষ্টিয়ায় পৃথক দুটি আলাদা সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে জেলা শহর থেকে ৮ মাইল দূরবর্তী সাহেব নগর নাক এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারি চালিত পাখিভ্যান চালক ও একজন যাত্রী নিহত হয় এবং রাতে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজারে বাস চাপায় আরেকজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের তোফাজ্জেল গাইনের ছেলে বিটু গাইন (৪৫) ও মৃত হারেস পরামানিকের ছেলে খোরশেদ ওরফে বুড়ো (৮০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ভেড়ামারার দিকে যাচ্ছিল। ঠিক এ সময় কাভার্ড ভ্যানটি মহাসড়কের সাহেবনগর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিলে ভ্যানের চালকসহ ভ্যানের যাত্রী নিহত হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, সড়কের দীর্ঘ দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে রাস্তায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও মিরপুর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনার শিকার হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বহলবাড়ি এলাকায় কুষ্টিয়া রাজশাহী মহাসড়কে ট্রাকের চাপাই দুজন ভ্যান যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
এদিকে রাতে শহরতলীর মঙ্গল বাড়ীয়া বাজারে একটু বাসের চাকায় পিষ্ট হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই





পাঠকের মতামত