জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৭, ২০২৬ ১০:০০ এএম

কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজার এলাকায় এইচ আর এন্টারপ্রাইজ নামে মেহেরপুর টু কুষ্টিয়া গামী যাত্রীবাহী বাসের তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৩২ হাজার ৫০০টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সোমবার(৫ জানুয়ারি) আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটের সময় সীমান্ত এলাকার শেওড়াতলা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ১ হাজার ৪৪০ পিস সিনডিনাফিল ট্যাবলেট আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ৩৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...