প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ ১০:০৬ এএম

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা বাড়াতে বিশেষ পুন:অর্থায়ন স্কিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন করে স্কিমের আওতায় শরিয়া ঋণ নীতিমালা অনুসরণ করে ঋণ সুবিধার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা বাড়াতে স্কিমের বাস্তবায়ন আরও সহজতর করা হয়েছে। স্কিমের জন্য পূর্বে জারি করা সবগুলো নির্দেশনা সমন্বিত করে এবং নতুন কিছু নির্দেশনা যোগ করা হয়েছে।

স্কিম থেকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এমএফআই) বা এনজিও মাধ্যমে তিন হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। তিন বছর মেয়াদি এ ঋণের সুদহার হবে ৯ শতাংশ।

নতুন নির্দেশনার মধ্য রয়েছে, ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর শরিয়া ঋণ নীতিমালা অনুসরণ করে এ স্কিমের আওতায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো (এমএফআই) এই তহবিল থেকে অর্থ নিয়ে উদ্যোক্তাদের ঋণ দিতে পারবে।

এমএফআই প্রতিষ্ঠানগুলো স্কিমের আওতায় এতদিন তিনটি ব্যাংক থেকে অর্থ নিলেও এখন পাঁচটি ব্যাংক থেকে এ অর্থ নিতে পারবে। স্কিমের মেয়াদ হবে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত।

স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এক শতাংশ সুদহার হলেও এখন বাংলাদেশ ব্যাংক পুন:অর্থায়নের বিপরীতে দশমিক পাঁচ শতাংশ সুদে ব্যাংকগুলোকে অর্থ দেবে। আর অর্থায়নকারী ব্যাংকগুলো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা এনজিওকে ৩ শতাংশ সুদহারে অর্থ দেবে। যা এর আগে ছিল ৩.৫ শতাংশ।

একক গ্রাহকের ক্ষেত্রে ঋণের পরিমাণ হবে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা এবং গ্রুপভিত্তিক ন্যূনতম পাঁচ জনের সর্বোচ্চ তিন লাখ টাকা। ক্ষুদ্র উদ্যোক্তাদের এককভাবে সর্বোচ্চ ১৫ লাখ টাকা এবং গ্রুপভিত্তিক অর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ লাখ টাকা ঋণ দিতে পারবে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...