
কৃষি খাতের আরও উন্নয়নের জন্য বেড়েছে কৃষিঋণ বিতরণ। তবে বিতরণ যেমন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৯ সালের ১ জুলাই থেকে ৩১ জানুয়ারি ২০২০ দীর্ঘ সাতমাস কৃষিখাতে ঋণ বিতরণের কথা ছিল ২৪ হাজার ১২৪ কোটি টাকা।
তবে লক্ষ্যমাত্রার ৫৪.৩২ শতাংশ বিতরণ করেছে যার টাকা পরিমাণ ১৩ হাজার ১০৪ কোটি ২৭ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণ ছিল ৪ হাজার ৩৮৮ কোটি ৫৪ লাখ টাকা। কৃষিখাতে চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই- জানুয়ারি) সরকারি-বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছেন ১৪ হাজার ১৪৮ কোটি ৭২ লাখ টাকা।
ঋণ খেলাপি হয়েছে ৪ হাজার ৪৪৬ কোটি ৬২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের জোর তৎপরতা এবং ব্যাংকগুলোর উদ্যোগের কারণে কৃষিঋণ বিতরণ বাড়ছে। তবে কৃষিঋণ খেলাপি হয়ে যাওয়ার বিষয়টি মোটেই ইতিবাচকভাবে দেখছেন না সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের কৃষিখাতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো ২৬ হাজার ২৯২ কোটি টাকা ঋণ দেয়ার কথা ছিলো। তবে সবকটি ব্যাংকই পুরোপুরি তা বিতরণ করতে সক্ষম হয়নি। সবগুলো ব্যাংক যে টাকা বিতরণ করেছে তা পরিকল্পনার ৫৩.৮১ শতাংশ। অগ্রণী ব্যাংক লক্ষমাত্রার ৪৮.৬১ শতাংশ বিতরণ করেছে।
যার পরিমাণ ৩৩০ কোটি ৫৩ লাখ টাকা, এই সাত মাসে এ ব্যাংকের খেলাপি রয়েছে ১৬৭ কোটি ৬৭ লাখ টাকা। বেসিক ব্যাংক লক্ষমাত্রার ২৪.৫৪ বিতরণ করেছে যার টাকার পরিমাণ ৩৬ কোটি ৮১ লাখ টাকা। খেলাপি রয়েছে ৩৩ কোটি ১৪ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৯৩.৮০ শতাংশ বিতরণ করেছে যার টাকার পরিমাণ ১৪ কোটি ৭ লাখ টাকা। এরই মধ্যে খেলাপি রয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা।
বাংলাদেশ কৃষি ব্যাংক ৬২.৫২ শতাংশ বিতরণ করেছে যার পরিমাণ ৩ হাজার ৭৫০ কোটি ৯৭ লাখ টাকা। একইসঙ্গে তাদের খেলাপি রয়েছে ১ হাজার ২৬৪ কোটি ৭৩ লাখ টাকা। এছাড়া জনতা ব্যাংক ৪৬.০৬ শতাংশ বিতরণ করেছে। যার টাকায় পরিমাণ দাঁড়ায় ৩৪৫ কোটি ৪৩ লাখ টাকা। এ ব্যাংকের খেলাপি হয়েছে ২০৫ কোটি৩৪ লাখ টাকা।
রাজশাহী কৃষি ব্যাংক ৬৪.২৫ শতাংশ বিতরণ করেছে, যার পরিমাণ ১ হাজার ১১৮৮ কোটি ৬৯ লাখ টাকা। তাদের খেলাপি ঋণ হয়েছে ১ হাজার ২০৫ কোটি ২৫ লাখ টাকা। রুপালী ব্যাংক লিমিটেড ১৮.৬৪ শতাংশ বিতরণ করেছেন যার টাকার পরিমাণ ৭৪ কোটি ৫৫ লাখ টাকা। একই সময়ে তাদের ঋণ খেলাপি হয়েছে ২৬ কোটি ৬৩ লাখ টাকা।
সোনালী ব্যাংক লক্ষমাত্রার ৫৩.২৮ শতাংশ বিতরণ করেছে। যার টাকার হিসেবে ৬৩৯ কোটি ৩১ লাখ টাকা, একইসময়ে তাদের ঋণ খেলাপি হয়েছে ১ হাজার ২৬২ কোটি ৪৫ লাখ টাকা। কৃষি খাতে বৈদেশিক ব্যাংকগুলো লক্ষমাত্রার ৮৭.১১ শতাংশ বিতরণ করেছে যার টাকার পরিমাণ ৬১০ কোটি ৬২ লাখ টাকা।
বৈদেশিক ৮টি ব্যাংকের মধ্যে লক্ষমাত্রার বেশি বিতরণ করেছে হাবিব ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটি ৬ কোটি টাকা বিতরণ করার কথা থাকলেও করেছে ২৫ কোটি টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ১৪ কোটি টাকার বিতরণ করার পরিকল্পনা নিলেও বিতরণ করেছে ১৬ কোটি ৫০ লাখ টাকা।
একই সময়ে দেশীয় ৩৯টি বেসরকারি ব্যাংক লক্ষমাত্রার ৪৯.২১ শতাংশ বিতরণ করেছে যাদের টাকার পরিমাণ হলো ৭ হাজার ১৫৭ কোটি ৭৪ লাখ টাকা। দেশি ব্যাংগুলোর খেলাপি ঋণের পরিমান ২৭৮ কোটি ১৯ লাখ টাকা। বেসরকারি ৩৯টি ব্যাংকের মধ্যে তিনটি ব্যাংক লক্ষমাত্রার পুরোটা বাস্তবায়ন করেছে। সেগুলো হলো মেঘনা ব্যাংক লিমিটেড, মিউসুয়াল ট্রাস্ট ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংক।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানীয়া বাণিজ্য প্রতিদিনকে বলেন, প্রণোদনার টাকা ছাড়াই এই ঋণ বিতরণ হয়েছে। প্রণোদনার টাকা যোগ করা হলে এর পরিমাণ আরও বাড়বে। তবে সরকারের দেওয়া টার্গেট নির্ধারিত সময়ে পুরণ হবে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত