জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫ ৬:৫৭ পিএম

যশোরের কেশবপুরে কায়পুত্র ও ঋষিদের নিয়ে ‘জাতপাতের বলি’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে শহরের মায়া ফাউন্ডেশনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরসি) এবং পরিত্রাণের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিত্রাণের সভাপতি আনন্দ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, সেড এর পরিচালক ফিলিপ গাইন।

অতিথি ও আলোচক ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন এবং পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরসি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস।

ঋষি ও কায়পুত্রদের নিয়ে ২৩ মিনিটের এই প্রামাণ্যচিত্রে একদিকে যেমন কায়পুত্রদের পেশা খোলা মাঠে শূকরের পাল চরানো, পেশাগত ঝুঁকি, দারিদ্র্য এবং তাদের প্রতি সামাজিক অবজ্ঞার মর্মস্পর্শী চিত্র তুলে ধরা হয়েছে। ঠিক তেমনি ঋষিদের জীবনযাপন, পেশা, মর্যাদাহীনতা এবং শৈল্পিক স্বত্ত্বার (বাদ্যযন্ত্র ও বাঁশের কাজ) চিত্রও তুলে ধরা হয়। এ ছাড়া প্রামাণ্যচিত্রে ঋষি সমাজে সাম্প্রতিক কিছু পরিবর্তনের চিত্রও দেখানো হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ ...